২৫ বছর পরও রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় বড়াইবাড়ি দিবস

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে বিডিআর ও বিএসএফ-এর মধ্যে সংঘর্ষের ২৫তম বার্ষিকী আগামীকাল, যা 'বড়াইবাড়ি দিবস' হিসেবে পালিত হয়। ২০০১ সালের ১৮ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়াইবাড়ি গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালায়, যার ফলে প্রায় ৪২ ঘণ্টার সম্মুখযুদ্ধে ১৭৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বাংলাদেশের তিন বিডিআর সদস্য নিহত হন এবং ছয়জন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হন। ভারতের ১৬ জন বিএসএফ সদস্য নিহত এবং দুজন জীবিত আটক হয়।
স্থানীয়ভাবে পালিত হলেও, এই দিবসটি ২৫ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। ঘটনার দিন ভোর রাতে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে গ্রামবাসীরা বিএসএফ সদস্যদের দেখতে পান। সাইফুল ইসলাম লাল মিয়া নামের এক গ্রামবাসী বিষয়টি আঁচ করতে পেরে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে খবর দেন। অল্প সংখ্যক বিডিআর সদস্য সাহসিকতার সাথে লড়াই শুরু করেন। তৎকালীন সংসদ সদস্য রুহুল আমিন স্থানীয়দের সংগঠিত করে বিডিআরদের সহায়তা করেন। পরবর্তীতে ঢাকা থেকে অতিরিক্ত বিডিআর সদস্য পাঠানো হয়। ১৮ এপ্রিল ভোর থেকে ১৯ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।
#বড়াইবাড়ি দিবস #সীমান্ত_সংঘর্ষ #বাংলাদেশ_ভারত #রৌমারী #কুড়িগ্রাম