৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ: ৩,৬৩১ জন উত্তীর্ণ, মৌখিক পরীক্ষা মে মাসে

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রকাশিত এই ফলাফলে মোট ৩,৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) সূত্রে জানা গেছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের অনুমোদনক্রমে মোট ৩,৬৩১ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং এ সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। কমিশন যুক্তিসংগত কারণে ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার সংরক্ষণ করে।
#বিসিএস #সরকারি_চাকরি #নিয়োগ_পরীক্ষা