International
৩ এপ্রি, ২০২৬

আবু দাবি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড: ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত হওয়ার পর আগুন

আবু দাবি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড: ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত হওয়ার পর আগুন

সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে আগুন লেগেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা করছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: আল–জাজিরা

#আবুদাবি #গ্যাস_কমপ্লেক্স #অগ্নিকাণ্ড #নিরাপত্তা #সংযুক্ত_আরব_আমিরাত #AlJazeera # ক্ষেপণাস্ত্র #ড্রোন #আগুনের_ঘটনা #সংবাদ