আকিজ ভেঞ্চার লিমিটেডে ইনচার্জ পদে নিয়োগ

আকিজ ভেঞ্চার লিমিটেড তাদের চিলিং সেন্টার বিভাগে ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন করা যাবে ৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার লিমিটেড
পদের নাম: ইনচার্জ
বিভাগ: চিলিং সেন্টার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ), খাদ্য প্রযুক্তিতে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: মানসম্মত দুধ সংগ্রহ এবং ন্যায্য মূল্য প্রদান বাস্তবায়ন, দৈনিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩৮ বছর
কর্মস্থল: চাঁপাইনবাবগঞ্জ, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী, সাতক্ষীরা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, অফ ডে ভাতা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৬