expat-life
১৮ মার্চ, ২০২৬
আমেরিকায় মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু: বগুড়ার শাহনুর আলমের লাশ উদ্ধার

আমেরিকায় মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ হওয়া বগুড়ার প্রকৌশলী শাহনুর আলম সবুজের (৪৬) লাশ ১০ দিন পর উদ্ধার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাকুইডাক্ট নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
চাকরির সুবাদে সান ফ্রান্সিসকোতে স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে বসবাস করতেন শাহনুর আলম সবুজ। ক্যালিফোর্নিয়া থেকে প্রায় ৪০০ মাইল দূরে ক্যালটারনসে চাকরির সুবাদে তিনি সেখানে থাকতেন। নিখোঁজের পর থেকেই স্থানীয় কমিউনিটির বন্ধুরা তার পরিবারের পাশে থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করে আসছিলেন।
বর্তমানে তার লাশ স্থানীয় হাসপাতালে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
#আমেরিকাপ্রবাসী #শাহনুরআলম #বগুড়া #মর্মান্তিকমৃত্যু #লাশউদ্ধার