Chattogram
৪ মার্চ, ২০২৬

আনোয়ারা রূপালী ব্যাংকের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

আনোয়ারা রূপালী ব্যাংকের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসি–এর একটি শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তাঁর পরিবার ও আত্মীয়স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।