International
১২ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ রেকর্ড পরিমাণে জরুরি মজুত ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামে ঊর্ধ্বগতি ঠেকানো যায়নি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯.৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) দাম ৮.৮ শতাংশ বেড়ে ৯৪ ডলার ৯২ সেন্টে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর আগে সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার অতিক্রম করার পর থেকে দাম ব্যাপকভাবে ওঠানামা করছে।
#জ্বালানি তেল #তেলের দাম #ব্রেন্ট ক্রুড #WTI #ইরান হামলা