International
১৭ এপ্রি, ২০২৬

আন্তর্জাতিক তেলের দাম কমলো

আন্তর্জাতিক তেলের দাম কমলো

এশিয়ার বাজার খোলার পর আন্তর্জাতিক তেলের দামে পতন লক্ষ্য করা গেছে। ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত শেষ হতে পারে—এমন আশাবাদ থেকেই বাজারে এই প্রভাব পড়েছে।

শুক্রবার (০০:২১ GMT) পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ৯৪ ডলারের নিচে নেমে গেছে। #তেলেরদাম #আন্তর্জাতিকবাজার #মধ্যপ্রাচ্যেরসংঘাত