International
৬ মার্চ, ২০২৬

আসামে ভারতীয় সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত: দুই পাইলটের মৃত্যু

আসামে ভারতীয় সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত: দুই পাইলটের মৃত্যু

বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের কার্বি আংলং এলাকায় একটি ভারতীয় সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং রাডার থেকে অদৃশ্য হয়ে পড়ে।

 

ভারতীয় বিমানবাহিনী গভীর রাতে তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করে যে, সুখোই যুদ্ধবিমানটি জোরহাট থেকে ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলংয়ে ভেঙে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর নামের দুই পাইলট নিহত হয়েছেন।

 

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় এবং ভারতীয় বিমানবাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, ২০১৭ সালেও আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশে একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, যেখানেও দুই পাইলটের মৃত্যু হয়েছিল।