National
২ মার্চ, ২০২৬

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের তারেক নিহত, পরিবারে শোকের ছায়া

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের তারেক নিহত, পরিবারে শোকের ছায়া

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের মো. তারেক (৪৮)। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় এই হামলার ঘটনা ঘটে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। তিনি ছিলেন তার পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি এবং নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। সর্বশেষ দেড় বছর আগে তিনি বাহরাইন গিয়েছিলেন। তার একটি মেয়ে রয়েছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। বর্তমানে তারেক-এর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।