National
১৫ এপ্রি, ২০২৬

বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন-দেশীয় সাংস্কৃতিক সংসদ রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজন করেছে।

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দিনব্যাপী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে সংগঠনটি।

উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, গম্ভীরা ও নাটিকা পরিবেশনা।

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব-লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলা নববর্ষ #নববর্ষ #বাংলানববর্ষ #সাংস্কৃতিকঅনুষ্ঠান