Job
১২ মার্চ, ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি: ২০টি পদে আবেদন করুন

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে (BPATC) ৯ থেকে ২০ গ্রেডের মোট ২০টি পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ পদ ও শিক্ষাগত যোগ্যতা:
- সহকারী পরিচালক (বিভিন্ন শাখা): ২ জন। প্রথম শ্রেণির মাস্টার্স বা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। (গ্রেড-৯)
- ক্যাটালগার: ১ জন। গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি। (গ্রেড-১৩)
- কম্পিউটার অপারেটর: ১ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং নির্ধারিত টাইপিং গতি। (গ্রেড-১৩)
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২ জন। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্ধারিত টাইপিং গতি। (গ্রেড-১৬)
- ক্যাফেটেরিয়া হিসাব সহকারী: ১ জন। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (গ্রেড-১৬)
- গাড়িচালক: ২ জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, ৩ বছরের অভিজ্ঞতা ও বৈধ লাইসেন্স। (গ্রেড-১৬)
- অফিস সহায়ক, মালি, বার্তা বাহক, গেস্টহাউস অ্যাটেনডেন্ট, কার্পেন্টার: মোট ১১ জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া:
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
- আবেদন পদ্ধতি: অনলাইনে https://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
- আবেদন ফি:
- গ্রেড-৯ পদের জন্য: ২২৩ টাকা।
- গ্রেড-১৩ থেকে ১৬ পদের জন্য: ১১২ টাকা।
- গ্রেড-২০ পদের জন্য: ৫৬ টাকা।
- আবেদনের সময়সীমা: আবেদন শুরু ১২ মার্চ ২০২৬, সকাল ১০টা এবং শেষ ৫ এপ্রিল ২০২৬, বিকাল ৫টা।
বিস্তারিত জানতে এবং আবেদন করতে উল্লেখিত ওয়েবসাইটে ভিজিট করুন।
#BPATCJobCircular #বাংলাদেশলোকপ্রশাসনপ্রশিক্ষণকেন্দ্র #সরকারিচাকরি #নিয়োগবিজ্ঞপ্তি #TeletalkJob