Job
২৭ ফেব, ২০২৬

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদন ৫ মার্চ থেকে!

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদন ৫ মার্চ থেকে!

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে ১০ হাজার নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত।

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে এবং তাকে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে, পুরুষ প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা প্রয়োজন। দৃষ্টিশক্তি উভয় ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া এবং সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগও প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন এবং ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।