Job
৭ মার্চ, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড-২–এর (বিশেষ পেশা) অধীনে এ নিয়োগ দেওয়া হবে।

 

ট্রেড-২ (বিশেষ পেশা)–এর পেশাসমূহ হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ।

 

আবেদন শুরু: ৮ মার্চ ২০২৬

আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৬।


চাকরির বিবরণ:

  • পদের নাম: সৈনিক
  • পদসংখ্যা: অনির্দিষ্ট
  • আবেদনের বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭–২২ বছর হতে হবে।

 

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

 

নির্দেশনা

১. অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

২. প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।