বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম কানাডার ফেডারেল নির্বাচনে এমপি নির্বাচিত

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম অন্টারিও প্রদেশের টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) কানাডার প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ডলি বেগমের এই অর্জনে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ডলি তার সম্প্রদায়ের উন্নত ভবিষ্যতের জন্য অত্যন্ত জোরালো ও কার্যকর লড়াই চালিয়ে গেছেন এবং তার অভিজ্ঞতা একটি ন্যায়পরায়ণ কানাডা গঠনে বিশেষ ভূমিকা রাখবে।’
লিবারেল পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ডলি দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার আদায়ে মাঠপর্যায়ে কাজ করেছেন এবং এখন তিনি পার্লামেন্টে লিবারেল টিমের অংশ হিসেবে সেই দায়িত্ব পালন করবেন।
এর আগে ডলি বেগম অন্টারিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনীতিতে আসার আগে অভিবাসন সেবা, বিদেশি শিক্ষা ও অভিজ্ঞতার স্বীকৃতি এবং নাগরিকত্ব বিষয়ক নানা সমস্যার সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণকারী ডলি বেগম ২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডায় প্রাদেশিক বা ফেডারেল কোনো রাজনৈতিক পদে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
বিশ্লেষকরা মনে করছেন, ডলি বেগমের এই জয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
#ডলিব Questo è un esempio di testo in italiano. #কানাডানিবাী #প্রবাসীবাংলাদেশী #নির্বাচন