Job
২৮ মার্চ, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদে নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদে নিয়োগ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে শনিবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

 

একই সাথে গত ২৯ জানুয়ারি জারিকৃত পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ হাজার ৯৫১টি পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ৯ হাজার ৭০৮টি; এর মধ্যে ২ হাজার ৮৮১টি প্রধান শিক্ষক, ৩ হাজার ২৯৬টি সহকারী প্রধান শিক্ষক, ৩৭৫টি অধ্যক্ষ (স্নাতক পাস কলেজ), ৪১৩টি উপাধ্যক্ষ (স্নাতক পাস কলেজ), ৪০৮টি অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক কলেজ) এবং ১৫৩টি অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) পদসহ অন্যান্য পদ রয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হয়েছে; চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 

পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

 

প্রার্থীরা #নিয়োগ_বিজ্ঞপ্তি #শিক্ষাপ্রতিষ্ঠান #বেসরকারি_শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে আরও জানতে পারবেন।

#নিয়োগবিজ্ঞপ্তি #শিক্ষাপ্রতিষ্ঠান #বেসরকারিশিক্ষাপ্রতিষ্ঠান