National
১৮ এপ্রি, ২০২৬

বগুড়া শহরের যানজট সমস্যা

বগুড়া শহরের যানজট সমস্যা

উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত শহর বগুড়ায় দিন দিন বাড়ছে যানজট। সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কে লেগেই থাকে দীর্ঘ যানজট।

সামান্য দূরত্ব অতিক্রম করতেও অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নগরবাসীকে। শহরের সাতমাথা, জিরো পয়েন্ট, চারমাথা, খান্দার, চেলোপাড়া, বনানী, মালতিনগর, শেরপুর রোড, কলোনি এলাকায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। অবৈধ বাসস্ট্যান্ড, ফুটপাত দখল করে দোকান বসানো, সিএনজি ও অটোরিকশার অনিয়ন্ত্রিত স্ট্যান্ড এবং শহরের ভেতরে বড় বড় কুরিয়ার ট্রাকের অবাধ চলাচলে যানজট তীব্র হয়।

#বগুড়া #যানজট #শহর