বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ২৫ টাকা বৃদ্ধি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই নতুন দাম মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে। এর আগে, গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম ৯০ টাকা বাড়ানো হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল এখন থেকে ২২৭ টাকা ৮ পয়সা দরে বিক্রি হবে। পূর্বে এর দাম ছিল ২০২ টাকা ২৯ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার করা হয়েছে। পূর্বে এর দাম ছিল ০.৭৩৮৪ মার্কিন ডলার।
বিইআরসি জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম কার্যকর থাকবে।
#জেটফুয়েল #বিমানেরজ্বালানি #বিইআরসি #জ্বালানিরদামবৃদ্ধি