National
১৫ এপ্রি, ২০২৬

বনানীর ১১ তলা ভবনের উপরতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

বনানীর ১১ তলা ভবনের উপরতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

রাজধানীর বনানীর ১২ নম্বর রোডের ৪৪ নম্বর একটি ১১ তলা আবাসিক ভবনের উপরতলায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও কালো ধোঁয়া ভবনের ছাদ ছাড়িয়ে আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়, বর্তমানে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনের উপরতলায় আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে নেমে আসেন।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা না গেলেও, ফায়ার সার্ভিসের ধারণা, ভবনের ১১ তলায় কোনো ইলেকট্রনিক শর্ট সার্কিট বা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

#বনানী #অগ্নিকাণ্ড #ফায়ারসার্ভিস