National
১৬ এপ্রি, ২০২৬
বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরা নিষিদ্ধ: ভোলার ৬৪ হাজার জেলে কর্মহীন

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৫৮ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে কর্মহীন হয়ে পড়ছেন ভোলার সাত উপজেলার প্রায় ৬৪ হাজার জেলে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও নদীতে মাছ সুরক্ষার জন্য বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ৫৮ দিন জেলেদের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ নিষিদ্ধ সময়ে ভোলার ৬৩ হাজার ৯৫৪ জন নিবন্ধিত জেলে মাসিক ৪০ কেজি হারে ৭৭ কেজি করে চাল পাবেন।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, জেলেদের চাল সঠিক সময় তাদের কাছে পৌঁছবে।
#বঙ্গোপসাগর #মাছধরানিষিদ্ধ #ভোলারজেলে