Chattogram
৪ মার্চ, ২০২৬
বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি বসতঘর ভস্মীভূত, ১৫ লক্ষ টাকার ক্ষতি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাইজপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। গত ৩রা মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একটি গ্যাসের চুলা থেকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মোসলেম উদ্দিন, নবী হোসেন, জহির আহমদ এবং নুরুল আলমের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নেভাতে গিয়ে মোসলেম উদ্দিনের স্ত্রী বেলী আকতার আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।