Chattogram
১৫ এপ্রি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে কিশোর আহত

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে বাংলা নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে আদিয়াত রহমান (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের অবকাশ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আদিয়াত রহমান জেলা শহরের কান্দিপাড়ার শরিফুর রহমানের ছেলে ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
আদিয়াত রহমানের বাবা শরিফুর রহমান জানান, সকালে স্কুলে নববর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যায় আদিয়াত। দুপুরে বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে অবকাশ এলাকায় কয়েকজন ছিনতাইকারী আদিয়াত ও তার বন্ধুদের পথ অবরোধ করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় #ছিনতাইকারী #বাংলানববর্ষ #ব্রাহ্মণবাড়িয়া