National
১৬ এপ্রি, ২০২৬

বরিশালের আগৈলঝাড়ায় আয়রন ব্রিজের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার

বরিশালের আগৈলঝাড়ায় আয়রন ব্রিজের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার

বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। সরকারি বরাদ্দের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ।

এমনকি ব্রিজের ঢালাইয়ে বাঁশের কঞ্চি ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় সিমেন্ট ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

#বরিশাল #আগৈলঝাড়া #আয়রনব্রিজ #বাঁশেরকঞ্চি