National
২৭ ফেব, ২০২৬

বসুন্ধরায় এআইইউবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার: হতাশা নাকি অন্য কিছু?

বসুন্ধরায় এআইইউবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার: হতাশা নাকি অন্য কিছু?

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)-এর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে ওই শিক্ষার্থীর মরদেহ বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বসুন্ধরার সি-ব্লকের ২ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।

ভাটারা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় জেরিনের মরদেহ দেখতে পায়। তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থেকে পড়াশোনা করতেন।

পুলিশ প্রাথমিকভাবে সহপাঠীদের বরাত দিয়ে ধারণা করছে যে, জেরিন হতাশায় ভুগছিলেন এবং ধূমপান করতেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে, এ ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আইনি প্রক্রিয়া শেষে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। জেরিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার টাটোয়ারী গ্রামের খোরশেদ আলী ও জহুরা বেগমের মেয়ে ছিলেন।