Chattogram
১৭ এপ্রি, ২০২৬
চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামে চার বছরের শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই কিশোরের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলো একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. জুনায়েদ এবং একই বাড়ির শাফিয়া খাতুনের ছেলে রিফাত। ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা নিয়ে ভুক্তভোগী পরিবারের ওপর হামলা ও বসতঘর ভাঙচুর করেছে আসামিরা।
#ধর্ষণ #শিশুনির্যাতন #আইনশৃঙ্খলা