Accident
১৬ মার্চ, ২০২৬

ছাতকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

ছাতকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

ছাতকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুহিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা এবং একটি লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী প্রধান শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হন।

 

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশা দুটিই জব্দ করেছে।

 

#ছাতকসড়কদুর্ঘটনা #প্রধানশিক্ষকমৃত্যু #আলমগীরহোসেন #সিলেটসুনামগঞ্জসড়ক #অটোরিকশালেগুনাসংঘর্ষ