Accident
৬ এপ্রি, ২০২৬

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাটে কর্মরত কনস্টেবল এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে আত্রাইয়ের তারাটিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে আসছিলেন। ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কমালে তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এসময় তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান এবং তার দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

#আত্রাই #রেলদুর্ঘটনা #পুলিশকনস্টেবল