Chattogram
৪ মার্চ, ২০২৬

চন্দনাইশে যৌতুকের জন্য গৃহবধূ হত্যা

চন্দনাইশে যৌতুকের জন্য গৃহবধূ হত্যা

চন্দনাইশে যৌতুকের জন্য এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম আয়েশা সিদ্দিকা মুক্তা (২২)।

 

গত শনিবার উপজেলার হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তার দুই বছর বয়সী একটি পুত্র সন্তান ও তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার গত সোমবার বেলা ১১টায় উপজেলার বাগিচাহাটস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তাকে পরিকল্পিত হত্যার বিস্তারিত তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ২০২৩ সালের ১০ অক্টোবর চন্দনাইশের মধ্যম হাশিমপুর মোজাহেরপাড়ার কৃষক মনির আহমদের মেয়ে আয়শা সিদ্দিকা মুক্তার (২২) সাথে সামাজিকভাবে একই উপজেলার পূর্ব জোয়ারা হাশিমপাড়া গ্রামের মো. হাছান আলীর ছেলে আরিফুল ইসলাম জিফাতের (২৯) বিয়ে হয়।

 

বিয়ের পর থেকে মুক্তার স্বামী জিফাত ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য মুক্তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

 

সংবাদ সম্মেলনে বক্তারা যৌতুকের জন্য আয়েশা সিদ্দিকা মুক্তাকে হত্যাকারী আরিফুল ইসলাম জিফাতসহ এ ঘটনায় জড়িত অন্যান্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


অভিযুক্তরা:

  • আরিফুল ইসলাম জিফাত
  • জিফাতের পরিবারের সদস্যরা