চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মস্তিষ্কে রক্তক্ষরণে প্রথম বর্ষের শিক্ষার্থীর করুণ মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মস্তিষ্কে রক্তক্ষরণে জীবক চাকমা নামের এক প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডার হোস্টেলে পড়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করেন এবং জ্ঞান না থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। জীবক চাকমা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার গ্রামের বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন এবং চবির মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব চৌধুরী পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
#চট্টগ্রামবিশ্ববিদ্যালয় #শিক্ষার্থীমৃত্যু #মস্তিষ্করক্তক্ষরণ #চবি #ব্রেইনস্ট্রোক