চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ডিজেল খালাস

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রেট প্রিন্সেস জাহাজে প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল এবং মালয়েশিয়া থেকে আসা এমটি লুসিয়া সোলিস ও এমটি টর্ম দামিনি জাহাজ দুটি থেকে প্রায় ৩৪ হাজার টন ও ৩২ হাজার টন করে মোট প্রায় ৬৬ হাজার টন ডিজেল এসেছে। বুধবার এসব জ্বালানি খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
এমটি গ্রেট প্রিন্সেস সিঙ্গাপুর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসে ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস করছে। অন্যদিকে, এমটি লুসিয়া সোলিস ও এমটি টর্ম দামিনি জাহাজ দুটি মালয়েশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। তবে, গভীরতাজনিত সমস্যার কারণে বড় জাহাজগুলোকে প্রথমে বহির্নোঙরে তেল খালাস করতে হচ্ছে এবং পরে জেটিতে এনে বাকি জ্বালানি খালাস করা হচ্ছে। এই বিপুল পরিমাণ জ্বালানি দেশের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#চট্টগ্রামবন্দর #জেটফুয়েল #ডিজেল #বিপিসি #জ্বালানিআমদানি