কমিউনিটি
২৩ ফেব, ২০২৬

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে পুড়ল একই পরিবারের ৯ জন, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে পুড়ল একই পরিবারের ৯ জন, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের হালিশহরে একটি ৬ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঘটা এই দুর্ঘটনায় একই পরিবারের ৩ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন

বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ফ্ল্যাটজুড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন প্রাথমিকভাবে ধারণা করছেন, গ্যাস লাইনে লিকেজ থেকে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।