Chattogram
১৭ এপ্রি, ২০২৬

চট্টগ্রামে কোরাল রীফ প্রপার্টিজের বিরুদ্ধে প্রতারণার মামলা

চট্টগ্রামে কোরাল রীফ প্রপার্টিজের বিরুদ্ধে প্রতারণার মামলা

চট্টগ্রামে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কোরাল রীফ প্রপার্টিজের বিরুদ্ধে প্রতারণা, ক্ষতিপূরণ আত্মসাৎ, জাল-জালিয়াতির আশ্রয় সহ নানা অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আইন ও নকশা তোয়াক্কা না করে ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে জমির মালিককে প্রাপ্য ফ্ল্যাট বুঝিয়ে না দিয়েই লাপত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, মালিকের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া চুক্তি তৈরি, কোটি কোটি টাকা ক্ষতিপূরণ আত্মসাৎ এবং পাওনা চাওয়াতে মালিকপক্ষকে মারধর ও হত্যার হুমকি দেন ডেভলাপার কোম্পানি কোরাল রীফের মালিকরা।

#চট্টগ্রাম #কোরালরীফ #প্রপার্টি #প্রতারণা #ক্ষতিপূরণ