Chattogram
৫ এপ্রি, ২০২৬

চট্টগ্রামের বাকলিয়া থানার সংঘর্ষে ১২ বছর বয়সী শিশুসহ চারজন আহত

চট্টগ্রামের বাকলিয়া থানার সংঘর্ষে ১২ বছর বয়সী শিশুসহ চারজন আহত

চট্টগ্রামের বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যের সংঘর্ষে ১২ বছর বয়সী শিশু ফাহিমসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ফাহিম ছাড়াও বাকি আহতরা হলেন— মো. হাসান, জসিম, ইসমাইল মিয়াসহ তিনজন আহত হন।

আহত শিশু ফাহিম বাকলিয়ার ময়দার মিলের পশ্চিম পাড়ার এলাকার মো. কালামের ছেলে। ফাহিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ময়দার মিল এলাকায় সন্ত্রাসীদের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাহিমসহ আরো চার জন আহত হয়েছে।

পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ সন্ত্রাসী আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র এলোপাতাড়ি আঘাত করে।

পুলিশের দক্ষিণের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, গোলাগুলির পর অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে একজনের বাসা থেকে একটি শর্টগান, দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া নামে একজন বলেন, ময়দার মিল এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা ছিল। ছোট ছেলে ফাহিমের মতো অনেক সাধারণ মানুষও এর ভিকটিম হচ্ছে। আমরা চাই, প্রশাসন যেন দ্রুত নিরাপত্তা জোরদার করে। #চট্টগ্রাম #বাকলিয়া #সংঘর্ষ #আহত