Chattogram
২১ এপ্রি, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়ির মুরগির খামারে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুরে একটি মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, রতন ত্রিপুরা তিন বছর যাবৎ ওই খামারে চাকরি করছিলেন। সোমবার রাত ৯টার দিকে খামারের মালিক সজীব মাস্টারের বাসা থেকে যুবকের জন্য রাতের খাবার নিয়ে খামারে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, 'রতন ত্রিপুরা নামের ওই আদিবাসী যুবক দীর্ঘদিন ধরে এই খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।' ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে #চট্টগ্রাম #ফটিকছড়ি #মুরগিরখামার #আদিবাসীযুবক