Chattogram
১৮ এপ্রি, ২০২৬
চট্টগ্রামের সিআরবি: লুকানো বনভূমি

চট্টগ্রামের সিআরবি—কংক্রিটে ঢেকে যাওয়া নগরীর ভেতরে যেন লুকানো এক বনভূমি। দীর্ঘ চার মাসের গবেষণায় এখানকার বনজঙ্গলে পাওয়া গেছে ১৮৩ প্রজাতির ঔষধি উদ্ভিদ, যার অনেকগুলো ক্যানসার, হৃদ্রোগ, উচ্চরক্তচাপ, অর্শ, জন্ডিসসহ নানা জটিল অসুখের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফলে সিআরবি হয়ে উঠেছে ‘জীবন্ত ফার্মেসি’।
সিআরবির বুকে রেলপথ মন্ত্রণালয় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পরিবেশবিদ ও গবেষকরা জানান, সিআরবি হাসপাতাল নির্মাণ হলে প্রাণ-প্রকৃতি ধ্বংস হবে। #পরিবেশ #গবেষণা #সিআরবি #হাসপাতাল #মেডিকেলকলেজ