National
১৪ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গায় গৃহবধূ জোবেদা খাতুনকে কুপিয়ে হত্যা: ধর্ষণের পর হত্যার সন্দেহ

চুয়াডাঙ্গায় গৃহবধূ জোবেদা খাতুনকে কুপিয়ে হত্যা: ধর্ষণের পর হত্যার সন্দেহ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর মাঠে জোবেদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জোবেদা খাতুন দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী ছিলেন।

 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকতার হোসেন জানান, সকালে ঘাস কাটতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে তার হাত-মুখ বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

 

স্থানীয়দের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়েই তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

#চুয়াডাঙ্গাহত্যা #জোবেদাখাতুন #দামুড়হুদা #গৃহবধূখুন #ধর্ষণওহত্যা