Chattogram
১৪ এপ্রি, ২০২৬

দেবিদ্বারে মাদ্রাসার দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

দেবিদ্বারে মাদ্রাসার দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে একটি মাদ্রাসার পুরাতন দেয়াল অপসারণের সময় দেয়াল ধসে মো. সিফাত (৭) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ছোটআলমপুর ব্রয়লার সংলগ্ন কাশিফুল উলুম মাদ্রাসায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মাসুম আহমেদের ছেলে। সে ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
একই সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, দেওয়াল ধসে ৭ বছরের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে থানার একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে।
#মাদ্রাসাদুর্ঘটনা #শিক্ষার্থীমৃত্যু #দেবিদ্বারেরঘটনা