National
৪ এপ্রি, ২০২৬

দেশে হামের প্রকোপ বৃদ্ধি: ২০ দিনে ৬ হাজার ৪৭৬ জন হাসপাতালে ভর্তি, ৯৮ জনের মৃত্যু

দেশে হামের প্রকোপ বৃদ্ধি: ২০ দিনে ৬ হাজার ৪৭৬ জন হাসপাতালে ভর্তি, ৯৮ জনের মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২০ দিনে হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৪৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮২৬ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে, হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে।

 

গত ২৪ ঘণ্টায় (৩ এপ্রিল সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৭৮৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। এই ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন, যাদের মধ্যে দুই জনের শরীরে হাম পাওয়া গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪,৬২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২,৬৫৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

বিভাগভিত্তিক হিসাবে, চট্টগ্রাম বিভাগে হামে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

 

#হাম #স্বাস্থ্য #বাংলাদেশ #রোগনিয়ন্ত্রণ