National
২৪ এপ্রি, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৫.১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুসারে, দেশের গ্রস রিজার্ভ ৩৫ হাজার ১১৭.৫০ মিলিয়ন ডলার হলেও, নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৮৪.০১ মিলিয়ন মার্কিন ডলারে। নিট রিজার্ভ গণনা করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বাদ দিয়ে।
এর আগে, গত ২১ এপ্রিল গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ১২৫.৯০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৪৫৯.০১ মিলিয়ন ডলার।
#বৈদেশিক_মুদ্রা #রিজার্ভ #বাংলাদেশ_ব্যাংক #অর্থনীতি