Chattogram
১৪ এপ্রি, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, ভোর তিনটার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।
এ সময় ওই ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী ট্র্রাকের নিচে চাপা পড়ে। এতে সাতজন নিহত ও ৬ জন আহত হন।
নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
#ঢাকাচট্টগ্রামমহাসড়ক #সড়কদুর্ঘটনা