National
৭ মার্চ, ২০২৬

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবক আটক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবক আটক

নওগাঁর ধামইরহাট উপজেলায় খাবারের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মইশড় এলাকার মতিবুল ইসলাম একই এলাকার ছয় বছর বয়সী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার ফুপুকে বিষয়টি জানায়।

পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রক্তপাত দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা হাসপাতালে পাঠান।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, চিকিৎসকেরা প্রাথমিকভাবে শিশুটির পোশাকে ধর্ষণের আলামত পেয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মতিবুল ইসলামকে আটক করেছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা অবশ্য জানিয়েছেন যে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।