ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনারের আহ্বান: নগরীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে গোপনে তথ্য দিন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশকে গোপনে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বসিলায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার “ওপেন হাউস ডে” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনের পর ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বসিলা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এবং এলাকাবাসীর জন্য এর গুরুত্ব তুলে ধরেন। মোহাম্মদপুর থানার “ওপেন হাউস ডে” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি পুলিশি সেবা আরও জনবান্ধব ও গণমুখী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা, সামাজিক অবক্ষয় রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। নগরবাসীর সমস্যা শোনা হয় এবং দিকনির্দেশনা প্রদান করা হয়। তিনি আরও বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে গোপনে তথ্য দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
#ডিএমপি #নিরাপত্তা #জনবান্ধবপুলিশ #ওপেনহাউসডে #অপরাধনিয়ন্ত্রণ