National
১২ এপ্রি, ২০২৬

দিনাজপুর টেক্সটাইল মিল পিপিপি পদ্ধতিতে পুনরায় চালু হচ্ছে: বস্ত্র প্রতিমন্ত্রী

দিনাজপুর টেক্সটাইল মিল পিপিপি পদ্ধতিতে পুনরায় চালু হচ্ছে: বস্ত্র প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জানিয়েছেন, দিনাজপুর টেক্সটাইল মিলটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার সকালে মিলটি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, একসময় দিনাজপুরের মানুষের গর্বের প্রতীক ছিল এই মিলটি, যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে অব্যবহৃত জমিগুলোকে কাজে লাগিয়ে মিলগুলো পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে, যা নির্বাচনি ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, পিপিপি পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে খুব দ্রুতই দিনাজপুর টেক্সটাইল মিল আবার কর্মচাঞ্চল্য ফিরে পাবে এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

#দিনাজপুরটেক্সটাইলমিল #পিপিপি #শিল্পপুনরায়চালুকরণ #কর্মসংস্থান