National
২৭ ফেব, ২০২৬
দুই দিনে তৃতীয় ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, আতঙ্কে কলকাতা ও পশ্চিমবঙ্গ

মাত্র দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। আজ দুপুর ১টা ৫২ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩, যার উৎপত্তিস্থল ছিল খুলনার আশাশুনি অঞ্চলের ৩৫ কিলোমিটার গভীরে (খুলনা থেকে ৪৬ কিমি দক্ষিণ পশ্চিমে ও সাতক্ষীরা থেকে ২৬ কিমি দক্ষিণ পূর্বে)।
এই জোরালো কম্পন শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ জুড়েও তীব্রভাবে অনুভূত হয়েছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ অংশে কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কিত মানুষ বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়ার খবরও পাওয়া গেছে।
- পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও জোরালো কম্পন অনুভূত হয়।
- বন্ধ থাকা সিলিং ফ্যান বেশ কিছুক্ষণ দুলতে থাকে, যা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।