National
১৭ এপ্রি, ২০২৬
দুই ভাইয়ের পুকুরে ডুবে মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩)। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
#নাটোর #সিংড়া #ডুবে_মৃত্যু