National
২ এপ্রি, ২০২৬

দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য: ইভিএম কেনাকাটায় কয়েক হাজার কোটি টাকার জালিয়াতি

দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য: ইভিএম কেনাকাটায় কয়েক হাজার কোটি টাকার জালিয়াতি

দুটি গোয়েন্দা সংস্থার পৃথক প্রতিবেদনে পাওয়া চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনাকাটায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার প্রতিষ্ঠান ‘টাইগার আইটি’।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে:

  • প্রকল্পটির শুরু থেকেই অনিয়মের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে।
  • প্রকল্প অনুমোদন, মূল্য নির্ধারণ, ক্রয় প্রক্রিয়া ও বাস্তবায়নের প্রতিটি ধাপে প্রভাবশালী একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণ ছিল।
  • তারিক সিদ্দিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয়েছে।
  • বাজারদরের চেয়ে ১০ গুণেরও বেশি মূল্য ধরা হয়েছে, যার ফলে তিন হাজার ১৭২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে।
  • কার্যকর মাঠপর্যায়ের সমীক্ষা করা হয়নি এবং তাড়াহুড়ো করে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরেই ইভিএম কেনাসহ কয়েকটি খাতে এক হাজার ১৯৫ কোটি টাকার অনিয়ম সংঘটিত হয়েছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের চূড়ান্ত অডিট রিপোর্টে এসব অনিয়ম তুলে ধরে প্রকল্প পরিচালকের কাছে এর ব্যাখ্যা তলব করা হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, কতিপয় প্রভাবশালী ব্যক্তিকে লুটপাটের সুযোগ করে দিতেই তাড়াহুড়ো করে এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

#ইভিএম #দুর্নীতি #তারিকআহমেদসিদ্দিক #নির্বাচনকমিশন #ইভিএমদুর্নীতি