Job
১৩ মার্চ, ২০২৬
এনসিসি ব্যাংকে এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) সম্প্রতি এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অফিসার (অফিসার–এভিপি) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে এই পদে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে:
- প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)
- পদের নাম: এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অফিসার (অফিসার–এভিপি)
- আবেদন শুরু: ১১ মার্চ ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
- কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে এমবিএ/এমবিএম অথবা ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
- ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন প্যাকেজের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এটি একটি ফুলটাইম অফিসভিত্তিক চাকরি এবং নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা এনসিসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।
#এনসিসি_ব্যাংক #ব্যাংক_জব #এএমএল_সিএফটি_অফিসার #ব্যাংকিং_ক্যারিয়ার #চাকরির_খবর