এপ্রিলে ১২ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে, বেড়েছে ২১ শতাংশ

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে বাংলাদেশে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা। এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২১.১০ শতাংশ বেশি।
এর আগে, গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া, জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে।
গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
#রেমিট্যান্স #বাংলাদেশ ##অর্থনীতি