National
২৫ ফেব, ২০২৬

ফুলবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক-ভ্যান সংঘর্ষে ২ নিহত, ১ আহত

ফুলবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক-ভ্যান সংঘর্ষে ২ নিহত, ১ আহত

দিনাজপুরের ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল ২ প্রাণ!

 

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী এলাকায় একটি ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনাটি গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৭টায় ঘটে।

 

নিহতরা হলেন:

  • বারাইহাটের আব্দুল রফিকের মেয়ে রোমানা আক্তার (২৫)
  • ২নং আলাদিপুর ইউনিয়নের জামডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. আইনুল ইসলাম (৪০)

অপর আহত যাত্রী, বারাইহাট বাজরাপাড়া গ্রামের মো. এনদারের মেয়ে মোছা. ইয়াসমিন (৩০), বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

দুর্ঘটনার পর দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাঙামাটি এলাকায় উৎসুক জনতার ভীড়ে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।