International
১৯ এপ্রি, ২০২৬

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৫৪৯

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৫৪৯

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৫৪৯ জনে পৌঁছেছে।

এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭৪ জনে। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন।

 #গাজা #ইসরাইল #ফিলিস্তিন #যুদ্ধবিরতি